Friday, January 29, 2016

মোবাইল ফোন পানিতে পরে গেছে !!! যা করলে পানিতে পরে যাওয়া ফোন ঠিক হবে ।।

মোবাইল ফোন পানিতে পড়লে যা করতে হবে : মোবাইলটি পানিতে পড়ে গেলে ফোনটি  তুলে প্রথমেই যত তারাতারি সম্বভ ব্যাটারি খুলে ফেলতে হবে। যার ফলে সহজেই ফোনটিতে  আর শর্ট সার্কিট হতে পারবে না। তার সাথে সাথে ফোনের সিম ও মেমোরি কার্ডও খুলে ফেলুন। কারন পানিতে ভিজলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশী

যত তাড়াতাড়ি সম্ভব ফোনটি শুকাতে দিন ভিজে যাওয়া ফোনটির বাইরে থাকা পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। পানি শুকানোর জন্য ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যও নেয়া যেতে পারে। এছাড়া হেয়ার ড্রায়ার দিয়েও ভিজে যাওয়া মোবাইল শুকানো যেতে পারে। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হলে ফোনের ব্যাটারি খোলা অবস্থায় উঁচু থেকে হেয়ার ড্রায়ার ধরে ফোন শুকানোর চেষ্টা করতে হবে। শুকানোর পর তাৎক্ষণিকভাবে চালু করা যাবে না। মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে ফোনের অবস্থা সম্পর্কে জেনে নিয়ে তারপর এটি চালু করতে হবে। শুকানোর জন্য ফোনের বাইরের কভার খুলে রাখুন। তবে মাইক্রোওভেন, সূর্যের তাপে মোবাইল ফোন না শুকানোই ভালো। এতে ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।ফোনটি শুকানোর জন্য চালের বস্তার মধ্যে কয়েকদিনের জন্য রাখা যেতে পারে। কিন্তু এ সময় ফোন চালু করবেন না। কেননা ভেজা জিনিসের পানি শুষে নিয়ে থাকে চাল। তাই এভাবে ভেজা মোবাইল শুকানো যেতে পারে।


ধন্যবাদ
Share:

0 comments:

Post a Comment

ফেসবুকে আমরা

সাম্প্রতিক পোস্ট

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
Powered by Blogger.

Copyright © Information World | Powered by Blogger Design by Information World | Blogger Theme by InfoWorld