সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে বিদ্যমান বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার চিন্তা করা হচ্ছে। আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা করা হচ্ছে ৩২ থেকে ৩৪। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইতিমধ্যে তিনটি মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
সূত্রমতে, সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৬১ এবং মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬২ বছর করার একটি প্রস্তাব আগামী সোমবার মন্ত্রিসভার ওঠার সম্ভাবনা রয়েছে। আর চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩২ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, সরকারি চাকরিরত মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করে একটি প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে।
আগামী সোমবার না হলে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তা উত্থাপন করা হবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত দেওয়ার পরই বিষয়টি চূড়ান্ত করা হবে। ওই কর্মকর্তা আরো বলেন, সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬১ বছর করার আরেকটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ এবং সাধারণদের ৩২ থেকে ৩৪ করার প্রস্তাবটিও সেখানে থাকছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বয়সসীমা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এ লক্ষ্যে সরকারি চাকরি বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্র জানায়।
-সংগৃহীত
http://www.techtunes.com.bd/
ধন্যবাদ

0 comments:
Post a Comment