সেলফি তোলার বিষয়টি জনপ্রিয়তা পেয়েছে ২০১৪ সাল থেকে। বর্তমানে
এই বিষয়টি এতটাই জনপ্রিয় হয়েছে যে এর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে
না। এ কারণেই সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে।
সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে সেলফি তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে মোট ৪৯ জন। এর
মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৩ জন নারী। গত মঙ্গলবার
‘Priceonomics’ নামক এক তথ্য
উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে প্রকাশ করেছেন ।
ভারতে সেলফি তুলতে গিয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর
ঘটনা ঘটেছে । ভারতে গত দুই বছরে ১৬ জন মারা গেছে । এছাড়া ৭ জন রাশিয়ায়, যুক্তরাষ্ট্রে ৫ জন, স্পেনে ও ফিলিপাইনে ৪ জন,
পর্তুগাল ও ইন্দোনেশিয়ায় ২ জন এবং দক্ষিণ আফ্রিকা, রোমানিয়া, পাকিস্তান, মেক্সিকো,
ইতালি ও চীনে ১ জন করে মারা গেছেন।
সেলফি তোলার আগ্রহ সব বয়সীদের মধ্যেই লক্ষ্য করা গেলেও
২১ বছর বয়সীদের মধ্যেই এ প্রবণতা বেশি দেখা যায়। তাই তো সেলফি মৃত্যুর ২৭ ভাগেরই
বয়স হচ্ছে ২১ বছরের কাছাকাছি বা তার উপর ।
এদের মধ্যে ১৬ জন ছাদ বা উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে
। ১৪ জন পানিতে ডুবে মারা গেছে । আর ৮ জন রেলের নিচে পড়ে মারা গেছে । অন্যান্য
ভাবে ১১ জন মারা গেছে আরো ।

0 comments:
Post a Comment